হোম » প্রধান সংবাদ » বগুড়ার চন্ডিহারায় নারী হোটেল শ্রমিকের গায়ে গরম তেল:  ১জন আটক !!

বগুড়ার চন্ডিহারায় নারী হোটেল শ্রমিকের গায়ে গরম তেল:  ১জন আটক !!

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বাসি খাবার দিতে নিষেধ করায় এক নারী হোটেল শ্রমিকের গায়ে গরম তেল ঢেলে দেয়া হয়েছে। গত সোমবার সকালে চন্ডিহারা কোয়ালীপাড়ায় বগুড়া-রংপুর বিশ্বরোড সংলগ্ন মিতু হোটেলে এমন ঘটনা ঘটে। গরম তেলে পুড়ে যাওয়া ওই নারীর নাম জাহেদা বেগম। তিনি বর্তমান বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল
কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।  এ ঘটনায় মঙ্গলবার (২ জুন) দুপুরে ওই নারী হোটেল শ্রমিকের মেয়ে কাজলী বেগম বাদী শিবগঞ্জ থানায় ৩ জনের নামে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ করার পর পুলিশ বাবুর্চি মন্টু মিয়া (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে। আর বাকি দুজন হোটেল মালিক ফারুক (৪০) ও অপর কর্মচারী খোকা মিয়া (৩৫) পলাতক রয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, মিতু হোটেলে কয়েকমাস আগে জাহেদা বেগম চাকরি নেন। কাজ শুরু করা থেকেই তিনি
দেখতেন হোটেলে নিয়মিত পচা ও বাসি খাবার পরিবেশন করা হত। এমনকি তাকে আগের দিনের খাবার টাটকা খাবারের মধ্যে মিশিয়ে দেয়ার জন্য জোর করতেন হোটেল মালিক। এ নিয়ে হোটেল শ্রমিক জাহেদা মাঝেমধ্যেই প্রতিবাদ করতেন। সোমবার সকাল ১০ টার দিকে জাহেদা আবার পচা খাবার পরিবেশন না করার কথা জানান। এতে  ক্ষিপ্ত হয়ে হোটেল মালিক ফারুকের নির্দেশে ওই কর্মচারি
গরম তেল ঢেলে দেয়। মামলার বাদী কাজলী বেগম বলেন, আমার মা পচা ও বাসি খাবার কাস্টমারদের কাছে পরিবেশন করতে মানা করলে হোটেল মালিকের যোগসাজশে এমন নেক্কারজনক ঘটনা ঘটেছে। এ বিষয়ে শিবগঞ্জ থানার রায়নগর ইউপির দায়িত্বপ্রাপ্ত এস আই বিরঙ্গ বলেন, থানায় অভিযোগ দেয়ার পরপরই মন্টু নামে জনকে গ্রেফতার করি। তাকে আদালতে চালানও করা হয়েছে। অন্যদেরকেও গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!