
শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া হাট বাইপাসে ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত। মঙ্গলবার(১ জুন)দুপুরে এ দুর্ঘটনা ঘটে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তি টাঙ্গাইল ভুয়াপুর উপজেলার বাসিন্দা সৈয়দ আসাদুল্লাহ। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা হতে ছেড়ে আসা বগুড়া গামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ন-২০-১৩৯৯) নিয়ন্ত্রণ হারিয়ে, একটি মোটর বাইক (ঢাকা মেট্রো হ-১৯-৯৭৮৬) কে পিছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক ঘটনা স্থলে আহত হয়। সংবাদ পেয়ে টাংগাইল জেলা ফায়ার সার্ভিসের উদ্ধার কারী দল দ্রুত ঘটনা স্থলে পৌছায়। নিহত ব্যক্তিকে উদ্ধার করে টাংগাইল সদর থানার এ.এস.আই সাদেকুর রহমানের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান