
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে মনমরা ব্রিজ এলাকায় টেনের ধাক্কায় আফসো মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে। আজ ১লা জুন মঙ্গলবার সকালে ভৈরব রেলওয়ে ব্রিজের নিকট উক্ত ঘটনাটি ঘটে। খবর পেয়ে ভৈরব রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে থানায় নিয়ে আসে। আফসো মিয়া পৌর শহরের চন্ডিবেড় গ্রামের মোঃ রবিউল্লাহ মিয়ার ছেলে বলে জানা যায়। নিহতের স্বজনরা জানায়, গতকাল সোমবার বিকেলে কুলিয়ারচরে মেয়ের বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আসেন তিনি। তারপর থেকে কোন খোঁজ মিলেনি তার। আজ সকালে ট্রেনের ধাক্কায় নিহতের খবর পেয়ে তার লাশ সনাক্ত করি। এ ব্যাপারে আমাদের কারো বিরুদ্ধে কোন অভিযোগ নেই।
এবিষয়ে ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক মোঃ শহিদুল্লাহ জানান, স্থানীয়দের নিকট থেকে খবর পেয়ে মনমরা এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে ভৈরব রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান