
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১ উপলক্ষ্যে মঙ্গলবার এ্যাডভোকেসি ও কর্মপরিকল্পনা সভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে এবং স্বাস্থ্য সম্মতভাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শতভাগ সফল করার নিমিত্তে সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিদের প্রচারণার জন্য আহব্বান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ এ আসমা খান। প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার
(ভূমি) মমতাজ মহল। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলারা খাতুন, শিশু চিকিৎসক ডা: আব্দুল বাতেন, আরএমও ডা: শফিকুল ইসলাম শামিম, উপজেলা শিক্ষা অফিসার মৃণাল কান্তি সরকার ও প্রেসক্লবের সভাপতি স্বপন কুমার কুন্ডু। সঞ্চালনা করেন ডা: মশিউর রহমান মাসুদ। জানা গেছে, আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ১৬৮টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত মোট (২৮,৯৪০ + ৩৯৯৫)=৩২,৯৩৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান