
হুমায়ুন কবির সুমন , সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের তাড়াশে সাপের কামড়ে মালেকা বেগম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (৩১ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পৌর এলাকার আসানবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মালেকা বেগম ঐ গ্রামের মৃত রহিজ উদ্দিন খলিফার স্ত্রী।
মঙ্গলবার (১ জুন) সকালে স্থানীয় ও মৃত মালেকা বেগমের ছেলে আব্দুল মালেক জানান, সোমবার সন্ধ্যায় বৃদ্ধা মালেকা বেগম মাগরিব নামায পর বারান্দায় বসে ছিলেন। এ সময় একটি গোখরা সাপ গর্তের ভেতর থেকে বের হয়ে দংশন করে।
পরে তার চিৎকারের বাড়ির লোকজন তাকে উদ্ধার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ১১টার দিকে মারা যান। পরে গোখরা সাপটিকে মারার জন্য লোকজন গর্ত খুড়েও সাপটিকে মারতে পারে নি।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু