হোম » প্রধান সংবাদ » সিরাজগঞ্জে প্রতারণার মামলায় এ্যাড কর্ণেল গ্রেফতার

সিরাজগঞ্জে প্রতারণার মামলায় এ্যাড কর্ণেল গ্রেফতার

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ: চেক জালিয়াতি, সাজা ও জিআরসহ ৫টি মামলার পলাতক আসামী এ্যাডভোকেট মো. হুমায়ুন কবির ওরফে কর্ণেলকে কুষ্টিয়া জেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বিভিন্ন লোকজনের কাছ থেকে চেক ও চাকরির প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এসব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।   রবিবার (৩০ মে) সকালে এতথ্য নিশ্চিত করেছেন চৌহালী থানার ওসি রফিকুল ইসলাম। গ্রেফতারকৃত হুমায়ুন কবির ওরফে কর্ণেল উপজেলার মিটয়ানী গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, হুমায়ুন কবির কর্ণেল এর বিরুদ্ধে চেক জালিয়াতি, সাজা ও জিআর মামলা হওয়ায় দীর্ঘদিন পলাতক ছিলেন। এসব মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৯ মে) কুষ্টিয়া জেলার  দৌলতপুর থানাধীন বড়ুঘান্দিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!