
পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার ইউপি সদস্য ফজলাল হোসেনের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের নাম করে অর্থ নিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে। এ বিষয়ে সাঁথিয়ায় ইউএনও বরাবর ইউপি সদস্যর বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের নাম করে অর্থ নিয়ে আত্মসাতের লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগীরা। অভিযোগ সূত্রে জানা যায়, সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য ফজলাল হোসেন ঐ ওয়ার্ডে অসহায়,দরিদ্র ও ভুমিহীন পরিবারের সদস্যদের নিকট থেকে মাতৃকালীন ভাতা, বযস্ক
ভাতা, বিধবা ভাতার কার্ড দেয়ার কথা বলে ৩ থেকে ৬ হাজার টাকা নেন। উক্ত টাকা নিয়ে কার্ড না দিয়ে উক্ত অর্থ আত্মসাত করার নানা অপচেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে ভুক্তভোগীরা উপজেলা নিবার্হী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে লিখিত অভিযোগকারী শিল্পী খাতুন জানান, ফজলাল মেম্বর আমাকে মাতৃকারীন কার্ড দেয়ার কথা বলে অফিস খরচ বাবদ ৬ হাজার টাকা নিয়েছে। আজ পর্যন্ত কার্ড দেয়নি। ঐ টাকা ফেরত চাইতে গেলে নানাভাবে হুমকি দেয়। আব্দুল মালেক জানান, বয়স্ক ভাতার কার্ড দেয়ার কথা বলে ৪ হাজার টাকা, জাহানারা খাতুন, আঞ্জুয়ারা খাতুন, জিয়াসমিন, চাদভানু ও রেজাউলকে ভিজিডির কার্ড দেয়ার কথা
বলে টাকা নিয়ে কার্ড না দিয়ে প্রায় ২ বছর ধরে আশা দিয়ে আসছে। টাকা ফেরতসহ তার শাস্তির দাবী করেন। এ ব্যাপারে উপজেলা নিবার্হী অফিসার এসএম জামাল আহমেদ জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বর ফজলাল হোসেনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, সামনে ইউনিয়ন নির্বাচন তাই একটি মহল তার নামে মিথ্যে অপবাদ ছড়াচ্ছে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু