
আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ সারাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে খুলে দেয়ার পাশাপাশি স্বশরীরে পরীক্ষার গ্রহণের দাবিতে আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীরা। এদিকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পরে আগামী সোমবার (৩১মে) বিকাল ৩ টায় পরীক্ষার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সভা করার সিদ্ধান্ত নিয়েছে। এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার বলেন, সোমবার আমরা পৃথক
দুইটি সভা করবো। প্রথমটি বিশ্ববিদ্যালয়ের সকল হল সুপার, রেজিস্ট্রার, চিকিৎসক, ছাত্র উপদেষ্টা ও প্রক্টরের সাথে। পাশাপাশি দ্বিতীয় সভাটিতে সকল অনুষদের ডিনবৃন্দ উপস্থিত থাকবেন। এছাড়া উক্ত সভার আগে ইউজিসি কি সিদ্ধান্ত দেয় তা জেনে নিয়ে সে অনুযায়ী সভা করবো। যেহেতু স্বশরীরে পরীক্ষা নেয়ার ব্যাপারে ইতিবাচক সারা পাওয়া গেছে। সেহেতু আমরা সেদিকে লক্ষ্য রেখে সামনের দিকে অগ্রসর হবো। তিনি আরও জানান, সোমবারের সভা শেষে আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করছি পরীক্ষা নেয়ার ব্যাপারে একটি
সিদ্ধান্ত আসতে পারে! সুতরাং আমরা যাতে দ্রুত সময়ের মাঝে পরীক্ষা শুরু করতে পারি সেলক্ষ্যে শিক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুত থাকার পাশাপাশি সার্বিক সহায়তা কামনা করছি। এদিকে ইউজিসি’র সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, আমরা গত ডিসেম্বরে হল না খুলে যেভাবে পরীক্ষা নিতে বিশ্ববিদ্যালয় গুলোকে পরামর্শ দিয়েছিলাম সেটি পুনরায় চালু করা হয়েছে। তবে আমরা অনলাইন ও অফলাইন দুই জায়গাতেই যাতে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে সেভাবে কিছু দিক নির্দেশনা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় গুলোকে দিয়েছি। ক্যাম্পাস খুলে পরীক্ষা নেয়ার দাবিতে আন্দোলনরত পরিসংখ্যান বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী উত্তম কুমার পাল
জানান, আমরা সোমবারের সভার দিকে তাকিয়ে আছি। আমরা শিক্ষার্থীরা প্রত্যাশা করছি সোমবার শিক্ষার্থী বান্ধব সিদ্ধান্ত নিবে ডিনবৃন্দ। । অন্যথায় আমরা পুনরায় কঠোর আন্দোলনে নাববো । উল্লেখ, বিশ্ববিদ্যালয়ের ১৬ ব্যাচের কয়েকটি বিভাগের শিক্ষার্থীদের এখনো স্নাতকের চূড়ান্ত পরীক্ষা শেষ না হওয়ায় ৪৩ তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবে কিনা সেনিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়টির ১৭, ১৮, ১৯ ও ২০ ব্যাচের শিক্ষার্থীরা প্রায় দুই বছরের সেশনজটে পরে গেছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান