
শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কোনাবাড়ী ব্রিজের কাছে অভিযান চালিয়ে মাদক সহ তিন যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)এর সদস্যরা। বুধবার (২৬ মে) ভোরে ২০০ পিস ইয়াবা সহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলো- নাগরপুর উপজেলার সলিমাবাদ গ্রামের মৃত আক্রামুজ্জামান খান তালুকদারের ছেলে মো. মাসুদ খান তালুকদার (৪০), একই উপজেলার ভাবনাপাড়া গ্রামের মো. গাজী মিয়ার ছেলে মো. জাকির মিয়া (৩০) এবং মো. চান মিয়ার ছেলে মো. তোফাজ্জল হোসেন (১৯)।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমানের জানান,আসামীদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ইয়াবা বিক্রির ১১ হাজার ৯৬০ টাকা জব্দ করা হয়। তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছে। তাদের নামে নাগরপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১০ (ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান