হোম » অপরাধ-দুর্নীতি » টাঙ্গাইলে র‍্যাবের হাতে ৫ জুয়ারি আটক 

টাঙ্গাইলে র‍্যাবের হাতে ৫ জুয়ারি আটক 

শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ টাঙ্গাইলে জুয়া খেলার আসর থেকে নগদ টাকা’সহ ৫ জুয়ারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। গোপন সংবাদের ভিক্তিতে মঙ্গলবার(২৫ মে)ভোর রাতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ এরশাদুর রহমানের নেতৃত্বে দেলদুয়ার থানাধীন কুমুরিয়া গ্রামে মোঃ হারুনের চা’ এর দোকানের ভিতর অভিযান চালিয়ে মৃত- আব্দুল লতিফের ছেলে শওকত আকবর (৪৫), জামাল উদ্দিনের ছেলে সুমন মিয়া (২৫), মৃত-
মনতাজ মন্ডলের ছেলে, শাহনি মন্ডল (২৮), মৃত- ফয়েজ উদ্দিনের ছেলে হুমায়ন কবির (৫০) ও জালাল উদ্দিনের ছেলে বাবুল (২৯), কে এক বান্ডেল তাস এবং জুয়া খেলার নগদ ৩,২৯০ টাকা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এদের সর্ব সাং কুমুরিয়া। জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা তাস ও টাকা দিয়ে জুয়া খেলার কথা স্বীকার করে। তাদের বিরুদ্ধে দেলদুয়ার থানায় ১৮৬৭ সালের বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারার নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!