হোম » রাজনীতি » মিরসরাই ইউনিয়ন কৃষক লীগের কমিটি ফারুক সভাপতি কচি সম্পাদক

মিরসরাই ইউনিয়ন কৃষক লীগের কমিটি ফারুক সভাপতি কচি সম্পাদক

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ কৃষকলীগ মিরসরাই সদর ইউনিয়নের নতুন কমিটি ঘোষনা করেছে উপজেলা কৃষকলীগ। গত রবিবার (২২ মে) একটি অভিনন্দন পত্রের মাধ্যমে মেজবাউল আলম ফারুক (সভাপতি) ও রেজাউল করিম কচিকে (সাধারণ সম্পাদক)  হিসেবে ঘোষনা দেন উপজেলা কৃষক লীগের সভাপতি খন্দকার সফি উল আলম ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিয়াজি।
উপজেলা কৃষকলীগের সভাপতি খন্দকার সফি উল আলম জানান, নবগঠিত কমিটি আগামী ৩ বছরের জন্য গঠিত হয়েছ। আমাদের বিশ্বাস নতুন এ কমিটি বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা গঠনে অগ্রণী ভূমিকা রাখবে।
কৃষকলীগের নতুন কমিটির সভাপতি সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘নতুন কমিটির জন্য শুভকামনা। আগামীতে সংগঠন এবং রাষ্ট্রের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মনে রাখতে হবে দায়িত্ব মানুষকে অগ্রসর হতে শেখায়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!