
আওয়াজ অনলঅইন : সারাদেশে অধঃস্তন আদালত ও ট্রাইব্যুনালে ২৭ কার্যদিবসে ৮৬ হাজার ৫২টি মামলার জামিনের আবেদন ভার্চুয়াল শুনানিতে নিষ্পত্তি করা হয়েছে। সুপ্রিমকোর্টের মুখপত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান আজ এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১২ এপ্রিল হতে গতকাল ২৩ মে পর্যন্ত মোট ২৭ কার্যদিবসে সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৮৬ হাজার ৫২ টি মামলায় জামিনের দরখাস্ত ভার্চুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। এবং মোট ৪৫ হাজার ৮০২ জন আসামি জামিনপ্রাপ্ত হয়ে কারাগার হতে মুক্ত হয়েছেন।
তিনি জানান, এরমধ্যে এই ২৭ কার্যদিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে মোট জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ৬১২ জন।
সুপ্রিমকোর্টের মুখপাত্র জানান, গতকাল ২৩ মে সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৩ হাজার ১০৯ টি ফৌজদারি মামলায় ভার্চুয়াল শুনানিতে জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয়। এবং ১ হাজার ৭২২ জন হাজতি (অভিযুক্ত ব্যক্তি) জামিন প্রাপ্ত হয়ে কারাগার হতে মুক্ত হয়েছেন।
করোনাভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতির কারণে তথ্য প্রযুক্তির ব্যবহার করে শারীরিক উপস্থিতি ব্যাতিরেকে ভার্চুয়াল উপস্থিতিতে মামলার শুনানি চলছে।
সূত্র: একুশে টেলিভিশন। /এইচ.

আরও পড়ুন
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
হাইকোর্টে একদিনে নিষ্পত্তি ২ হাজার ৪২৫ পুরোনো মামলা