হোম » প্রধান সংবাদ » জামালপুর পৌরসভার অনুপস্থিত-নিরুদ্দেশ ভাতা ভোগীদের চিহ্নিতকরণে মতবিনিময় সভা 

জামালপুর পৌরসভার অনুপস্থিত-নিরুদ্দেশ ভাতা ভোগীদের চিহ্নিতকরণে মতবিনিময় সভা 

রবিউল হাসান লায়ন,জামালপুর: জামালপুর পৌরসভার অনুপস্থিত-নিরুদ্দেশ ভাতা ভোগীদের চিহ্নিতকরণ ও বর্তমান নীতিমালা অনুযায়ী তাদের পরিবর্তে নতুন ভাতা ভোগী বাছাই করণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার দুপুরে পৌরসভা মিলনায়তনে মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু’র নির্দেশে সকল কাউন্সিলরদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  প্যানেল মেয়র ফজলুল হক আকন্দের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র-২ হাসানুজ্জামান খান রুনু, প্যানেল মেয়র স্বপ্না আক্তার লিপি, কাউন্সিলর শরিফুল ইসলাম শিমুল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ডাক্তার সাঈদা বেগম, কাউন্সিলর বিজু আহাম্মেদ, কাউন্সিলর রাজিব সিংহ সাহা, কাউন্সিলর আলী আজাদ মুল্লা, কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন, কাউন্সিলর মাসুদ করিম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর তাসলিমা আক্তার ও নাছরিন আক্তার প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন এখনো প্রতিটি ওয়ার্ডে এবং ইউনিয়নে কিছু সংখ্যক ভাতা ভোগী আছেন যারা মোবাইল হিসাব খোলার জন্য নির্ধারিত সময়ে নির্দিষ্ট স্থানে উপস্থিত হচ্ছেন না। কিছু সংখ্যক ভাতা ভোগী এখনো কেন মোবাইল হিসাব খুলছেন না। তা সরজমিনে যাচাই করা প্রয়োজন। এমতাবস্থায় যে সমস্ত ভাতা ভোগী এখনো হিসাব খোলেননি তাদের তথ্য সংশ্লিষ্ট ইউপি সদস্যদের নিকট থেকে সংগ্রহ করে। আগামী ২১ মে ২০২১ইং তারিখের মধ্যে যে সমস্ত ভাতা ভোগী হিসাব খোলেননি তাদের তথ্য সংশ্লিষ্ট ইউপি সদস্যর মাধ্যমে সংগ্রহ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!