হোম » প্রধান সংবাদ » বীর মুক্তিযোদ্ধা অছিম উদ্দীনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বীর মুক্তিযোদ্ধা অছিম উদ্দীনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের বিলাশবাড়ী গ্রামের মৃত রিয়াজ উদ্দীনের পুত্র বীর মুক্তিযোদ্ধা অছিম উদ্দীন ৭মে সকাল ৭টায় নিজ নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না….. রাজেউন)। মৃত্যুকালে আনুমানিক বয়স ৭২ বছর। ঐদিন বাদ আছর আদমদীঘি উপজেলার বিলাহালী গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের লাশ দাফন করা হয়। তিনি দীর্ঘ থেকে আদমদীঘি উপজেলার বিলাহালী গ্রামে ছেলের বাড়ীতে বসবাস করতেন। তিনি ১ স্ত্রী, ১ পুত্র, নাতী-নাতনীসহ বহুগুণগ্রাহী রেখে যান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!