
উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়া মডেল থানা পুলিশ মঙ্গলবার রাতে উপজেলার চর বর্ধ্বনগাছা গ্রাম থেকে ২১ টি তাজা ককটেলসহ দুই কিশোরকে গ্রেপ্তার করেছে। এরা হলেন, চর বদ্ধনগাছা গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ সোহাগ (১৭) এবং একই গ্রামের মঈনুল হোসেনের ছেলে মোঃ আলিফ (১৪)। এরা দুজনই কিশোর গ্যাং এর সদস্য।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ দীপক কুমার দাস (পিপিএম) জানান, উল্লিখিত দুই কিশোর নিজেরাই ককটেল তৈরি করে। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ রাতেই নিজেদের তৈরিকৃত ২১টি ককটেলস এদেরকেগ্রেপ্তার করে। বর্তমানে তাদেরকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
নিত্যপণ্যে কর কমানোর কথা বিরোধীদল বলছেনা, বিশেষ শ্রেণির স্বার্থই তাদের কাছে বড় – প্রধানমন্ত্রী