
আবু তারেক বাঁধন, পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের পীরগঞ্জে অবিনাশ চন্দ্র রায় লালবাবু(৬৫) নামে এক ভিক্ষুকের মরদেহ উদ্ধার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। আজ মঙ্গলবার ১১ মে সকালে উপজেলার কালুপীরের সিবপুর এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়েছে। বলে জানান পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায়, ওসি বলেন পীরগঞ্জ-বীরগঞ্জ পাকা সড়কের কালুপীরে নুনু স’মিলের পাশে পাকা রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় অবিনাশের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। প্রথমিক ভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় অবনিাশের মৃত্যু হতে পারে। তার বাড়ি দিনাজপুর জেলার কাহারোল উপজেলার কাকোর চান্দহর গ্রামে। তিনি ভিক্ষাবৃত্তি করতেন বলে জানা গেছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২