হোম » প্রধান সংবাদ » নাজমুল হাসান পাপন এর পক্ষ থেকে মাস্ক বিতরণ 

নাজমুল হাসান পাপন এর পক্ষ থেকে মাস্ক বিতরণ 

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ  কিশোরগঞ্জের ভৈরবে বিসিবি সভাপতি ও ভৈরব-কুলিয়ারচরের সাংসদ নাজমুল হাসান পাপনের ব্যক্তিগত উদ্যোগে ১০ হাজার  মাস্ক বিতরণ করা হয়। করোনার প্রভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে ব্যাপক ভাবে। আর করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে। এ লক্ষে আজ ১১ মে মঙ্গলবার সকালে পৌর শহরের কমলপুর নিউটাউনে বেক্সিমকো ফার্মা কোম্পানী লিঃ এর অফিসের সামনে ৭ ইউনিয়ন ও পৌর এলাকার ১২ ওয়ার্ডের নেতারা কর্মীদের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়।
 মাস্ক বিতরণ আনুষ্ঠানের উদ্ধোধন করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া।  এ সময় অতিথি হিসেবে উপস্থিত থেকে  বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, প্রয়াত রাষ্ট্রপতির সাবেক এপিএস সাখাওয়াত হোসেন। এছাড়াও এসময় আওয়ামিলীগের নেতা কর্মী সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় আওয়ামীলীগের সভাপতি সায়দুল্লাহ মিয়া বলেন মাস্ক করোনার ভাইরাস থেকে রক্ষা করতে পারে। তাই সকল কে মাস্ক পরিধানের প্রতি বাধ্যতা মূলক নির্দেশনা দিয়েছে সরকার ও গণস্বাস্থ্য দপ্তর। সেই লক্ষে  করোনা মহামারীতে বিসিবি সভাপতি ও সাংসদ নাজমুল হাসান পাপন তার ব্যক্তিগত উদ্যোগে ১০ হাজার মাস্ক বিতরণ প্রেরণ করেছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!