
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ ১০- মে (সোমবার)দুপুর ১২ টার সময় বগুড়া নন্দীগ্রাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে নন্দীগ্রামে মামলায় ক্ষতিগ্রস্থ ছাত্রদল নেতা মোঃ রাকিবুল হাসান পলিন ও ফিরোজ আহম্মেদ সাকিলের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আবু হাসান ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান। ওই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ বাপ্পী, সহ-সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রবি, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সহ-দপ্তর সম্পাদক মারফি, নন্দীগ্রাম উপজেলা ছাত্রদল নেতা জুয়েল রানা, তারেক রহমান, মেহেদী হাসান, রাব্বী, নুরনবী আহম্মেদ, নবীন, শুভ, নবীর শেখ প্রমুখ।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু