
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু বলেন, কোন প্রতিকূলতাই সংগ্রামী মায়েদের স্বপ্ন পূরণে বাঁধা হয়ে দাঁড়াতে পারে না। তিনি বলেন মায়েরা স্বপ্ন দেখেন। নিজের ও সন্তানের স্বপ্ন পূরণে মা নির্ভিক। মা এগিয়ে যান সকল বাঁধা অতিক্রম করে। আজ রবিবার শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে আই.জি.এ প্রশিক্ষণ কেন্দ্রে বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান
অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বিশ্ব মা দিবস উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ ফজলুল হক, মহিলা বিষয়ক অফিস সহকারী মোছাঃ জাহানারা বেগম, প্রশিক্ষক আছিয়া খাতুন, শাপলা খাতুন প্রমুখ। করোনা পরিস্থিতির কারণে স্বল্প পরিসরে স্বাস্থ্য বিধি মেনে বিশ্ব মা দিবস পালন করা হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান