হোম » প্রধান সংবাদ » নাটোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

নাটোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

নাটোর প্রতিনিধি:  নাটোরে সড়ক দুর্ঘটনায় একজন স্কুল শিক্ষক নিহত এবং অপর কয়েকজন আহত হয়েছেন। আজ সকাল পৌণে সাতটার দিকে নাটোর শহরের হাজরা নাটোর এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নাটোর -বগুড়া মহামড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি সিংড়া উপজেলা হাতিয়ানদহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং নাটোর শহরের পটুয়াপাড়া মহল­ার অনিল কর্মকারের ছেলে আসিদ কর্মকার। পুলিশ ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, আজ সকাল পৌণে ৭টার দিকে একটি যাত্রীবাহী বাস নাটোর -বগড়া মহাসড়কের হাজারা নাটোর এলাকায় নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌছালে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এতে বাসটি সড়কের নিচে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই স্কুল শিক্ষক আসিদ কর্মকার নিহত হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মিরা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে নাটোর থানার ওসি (তদন্ত)আব্দুল মতিন বলেন, আহতদের মদ্যে সকলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে একজন গুরুতর আহত হওয়ায় তাকে হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে। অপরদিকে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মিরা পড়ে যাওয়া বাসটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!