হোম » প্রধান সংবাদ » দাগনভূঞায় মাস্ক পরিধান না করায় ১৩ জনকে ভ্রাম্যমান জরিমানা। 

দাগনভূঞায় মাস্ক পরিধান না করায় ১৩ জনকে ভ্রাম্যমান জরিমানা। 

মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা প্রতিনিধিঃ করোনা ভাইরাসের সংক্রমণ  বিস্তাররোধে সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে আজ ০৮ মে শনিবার দাগনভূঞা উপজেলার সিলোনিয়া কাঁচা বাজার, বিভিন্ন মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) গাজালা পারভীন রুহি।  ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, এসময় দোকানের মালিক, কর্মচারী ও ক্রেতাদেরকে মাস্ক পরিধান করার জন্য সচেতন করা হয়। পাশাপাশি মাস্ক পরিধান না করায় ১৩ জনকে ১৩৫০ টাকা জরিমানা করা হয়। সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য আবারো অনুরোধ করা হলো।  গাজালা পারভীন রুহি জানান, জনস্বার্থে এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!