
নিজস্ব প্রতিবেদক : জবস্ টিভি ও দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকা’র কালিহাতী উপজেলা প্রতিনিধি জনাব মোঃ মমিন হোসেন ও জনাব মোঃ শাহাদৎ হোসেন এর যৌথ উদ্যোগে আজ ০৬ই মে ২০২১ খ্রি. বৃহস্পতিবার উপজেলার বাংড়া ইউনিয়নের বাঘুটিয়া খিলদা উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন কালিহাতী প্রেসক্লাবের সভাপতি জনাব সাংবাদিক শাহ আলম, শিক্ষা বাতায়ন অনলাইন পত্রিকা’র সম্পাদক জনাব মোঃ নাছির উদ্দীন, দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকা’র টাঙ্গাইল জেলা প্রতিনিধি জনাব মাজহারুল ইসলাম সোহান, ঢাকা খিলগাঁও প্রেসক্লাবের তথ্য বিষয়ক সম্পাদক জনাব সৈয়দ আমীর হোসেন, জবস্ টিভির টাঙ্গাইল জেলা প্রতিনিধি জনাব সৈয়দ মহসিন হাবিব সবুজ, দৈনিক যুগান্তর পত্রিকার কালিহাতী
প্রতিনিধি জনাব তারেক আহমেদ, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকা’র কালিহাতী প্রতিনিধি জনাব নূর নবী রবিন প্রমূখ। আরো উপস্থিত ছিলেন বাংড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ মোখলেছুর রহমান, টাঙ্গাইল জেলা শ্রমিক নেতা জনাব মোঃ সুলতান খাঁন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ শাহীন, মসিন্দা চেঁচুয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ শরীফুজ্জামান তালুকদার, জনাব আলমগীর হোসেন, জনাব মোঃ জয়নাল হাজারী সহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ আঃ ছাত্তার।

আরও পড়ুন
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয়
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল