হোম » প্রধান সংবাদ » নারীর প্রতি সহিংসতা রোধ, অপপ্রচার বন্ধ ও আইনী সুরক্ষার দাবিতে শেরপুর জনউদ্যোগের মানববন্ধন

নারীর প্রতি সহিংসতা রোধ, অপপ্রচার বন্ধ ও আইনী সুরক্ষার দাবিতে শেরপুর জনউদ্যোগের মানববন্ধন

শেরপুর প্রতিনিধিঃ শেরপুর শহরের চকবাজার শহীদ মিনারে ৬ মে বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় নাগরিক সংগঠন জনউদ্যোগের আয়োজনে নারীর প্রতি সহিংসতা রোধ, অপপ্রচার বন্ধ ও আইনী সুরক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুর জেলা শাখা, ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (আইইডি), নারী রক্তদান সংস্থা, শেরপুর জেলা আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থা, শেরপুর জেলা  হিজরা কল্যাণ সংস্থা, শেরপুর জেলা বর্মণ ছাত্র পরিষদ, হিউম্যান রাইটস ডিফেন্ডার
ফোরাম (এইচআরডি) অংশগ্রহণ করে। শেরপুর জেলা জনউদ্যোগ  আহবায়ক আবুল কালাম আজাদের সঞ্চালনায় ও শেরপুর জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক নীরু শামসুর নাহারের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য প্রদান করেন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, শেরপুর সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সোলায়মান আহমেদ, বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আইরিন পারভীন, শেরপুর ডিসট্রিক্ট ডিবেট ফেডারেশন (এসডিডিএফ) এর সাধারণ
সম্পাদক ইমতিয়াজ চৌধুরী শৈবাল, আইইডির আইপি ফেলো আদিবাসী নেতা সুমন্ত বর্মণ, নারী রক্তদান সংস্থার সভাপতি প্রতিভা নন্দী তিথি প্রমুখ। বক্তারা সম্প্রতি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর কর্তৃক নিগৃহীত মোসারাত জাহান মুনিয়ার মৃত্যুর ঘটনার সুষ্ঠ বিচার দাবি করেন
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!