
মোঃ হানিফ, সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ নোয়াখালীর সোনাইমুড়ী থানার এসআই রেজাউল করিমের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ গ্রহণ, সেবা গ্রহিতাদের সাথে অসাদাচরণ, জনসাধারণকে হয়রানির অভিযোগে থানা থেকে ক্লোজড করা হয়েছে। গত মঙ্গলবার রাতে এসআই রেজাউল করিম বেগমগঞ্জের চৌমুহনী শহরের জনৈক পলী বিদ্যুৎ ডিলারের মালবাহী ট্রাক আটক করে। পরে গাড়ীতে থাকা মালামাল অবৈধ বলে মোটা অংকের ঘুষ দাবী করে। ঐ ডিলার থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা ঘুষ আদায় করে। বিষয়টি
ভুক্তভোগী নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেনকে অবহিত করেন। পুলিশ সুপারের নির্দেশে ঘটনার কিছুক্ষণ পর নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার চাটখিল-সোনাইমুড়ী সার্কেল সাইফুল ইসলাম অভিযুক্ত এসআইর অফিসের ড্রয়ার তলাশি করে ঘুষের টাকা জব্দ করেন। পরে নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেনের নির্দেশে এসআই রেজাউল করিমকে নোয়াখালী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার চাটখিল-সোনাইমুড়ী সার্কেল সাইফুল ইসলাম জানান, এসআই রেজাউলের বিরুদ্ধে অভিযোগ তদন্ত চলছে।

আরও পড়ুন
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয়
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল