
শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ টাঙ্গাইলে ফল বিক্রয়কালে পরিমানে কারচুপির দায়ে ফল ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার(৬ মে) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসকের সহযোগিতায় বিভিন্ন ফলের দোকানে অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। অভিযান পরিচালনা কালে পরিমানে কারচুপির দায়ে ৪টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ফল বিক্রেতাদের মোট সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে ইফতেখারুল আলম রিজভী জানান,চলমান লকডাউনে বাজারের নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য তদারকি হিসেবে আমাদের এ অভিযান যাতে কোন ব্যবসায়ী জনসাধারণের কাছে অধিক মূল্য পন্য বিক্রয় করতে না পারে।তিনি আরো জানান, জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে। এসময় সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীদের অধিক মূল্যে পণ্য বিক্রয় না করার জন্যও নির্দেশনা প্রদান করে তিনি।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২