হোম » প্রধান সংবাদ » ব্রেন টিউমারে আক্রান্ত স্বামীকে বাঁচাতে লাইলীর আকুতি

ব্রেন টিউমারে আক্রান্ত স্বামীকে বাঁচাতে লাইলীর আকুতি

মিজানুর রহমানঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের জম গ্রামের মৃত জসিম উদ্দিনের পুত্র মো: রঞ্জু মিয়া (৪৭)। পেশায় দর্জি কাজ করেন তিনি হঠাৎ করে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ্য, ফলে দিশেহারা হয়ে মানবেতর জীবন-যাপন করছেন তার পরিবার। অর্থের অভাবে করানো হচ্ছে না অপারেশন। তাই স্বামীকে বাঁচাতে সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন স্ত্রী লাইলী বেগম। রঞ্জু মিয়া স্ত্রী আর এক ছেলেকে নিয়ে বসবাস। বসত-ভিটার ৪ শতাংশ জমি ছাড়া আর কিছুই নেই। তবে বাউড়া বাজারে তার একটি ছোট্ট একটি টেইলার্স রয়েছে। যা করোনা প্রভাবে সৃষ্ট লকডাউন ও অসুস্থ্যতার কারনে সেটিও বন্ধের পথে। প্রতিদিনের ১৫০ টাকার ঔষধ কিনতে হচ্ছে বাকিতে। রঞ্জু মিয়ার স্ত্রী লাইলী বেগম বলেন,
প্রায় তিন বছর আগে ঢাকার একটি গার্মেন্টসে কাজ করতো রঞ্জু। সেখানে থাকা অবস্থায় মাথা ব্যাথা শুরু। এরপর চিকিৎসকের কাছে গেলে পরিক্ষা-নিরিক্ষার পর টিউমার ধরা পরে। পরে চিকিৎসকের পরামর্শে লক্ষাধিক টাকা ব্যয়ে টিউমার অপারেশন করানো হয়। সর্বস্ব ব্যয়ে চিকিৎসা শেষে ফিরে আসেন গ্রামে। ভালোই চলছিলো তাদের। কিন্ত হঠাতই এ বছরের জানুয়ারিতে আবারো মাথা ব্যাথা শুরু হয়। পরে রংপুরের চিকিৎসকের কাছে গেলে আবারো তারা জানান ব্রেন টিউমারের কথা। এতে যেন আকাশ ভেঙ্গে পড়ে
রঞ্জুর মাথায়। সব কিছু শেষ করে চিকিৎসা করিয়েও সুস্থ্য হননি তিনি। চিকিৎসকরা জানিয়েছেন আবারো ঢাকায় গিয়ে দ্রুত অপারেশন করাতে হবে। না হলে অনেক বড় বিপদ হতে পারে। কিন্ত অর্থের অভাবের কারণে রঞ্জুর অপারেশন করানো সম্ভব হচ্ছে না। রঞ্জু মিয়ার সাথে কথা হলে তিনি বলেন, প্রথম বার অপারেশনের পর বাড়ি চলে আসি। সব কিছুই ঠিক ঠাক ছিলো। কিন্ত আবারো অসুস্থ্য হয়ে পড়ি কিন্তু করোনার জন্য একদিকে দোকান বন্ধ হওয়ার উপক্রম। অপর দিকে খেয়ে না খেয়ে দিন পার করছি। অতপর ঔষধ কিনতে ধার-দেনা করতে হচ্ছে। ফার্মেসিতে ঔষধের অনেক টকা বাকি হয়েছে দিতে পারছি না।
এসবের মাঝে কি করে অপারেশনের টাকা যোগাড় করবেন তিনি? কোথায় পাবেন এত টাকা? আবারো কি সুস্থ্য হয়ে চলতে পারবেন স্বাভাবিক জীবনে? নাকি অর্থের কাছে বিসর্জন দিবেন জীবনকে। এমন নানা দুশ্চিন্তায় দিন পার করছেন রঞ্জু মিয়া। রঞ্জু মিয়া আরো বলেন, এ সময় যদি সমাজের বিত্তবানরা এগিয়ে আসেন। তাহলে হয়তো আল্লাহর রহমতে সুস্থ্য হয়ে সবার মাঝে ফিরে আসতে পারবো। তাই সকলের সহযোগিতা কামনা করছি।
বিস্তারিত জানতে ও সহযোগিতা করতে- ০১৭৯৪৪০৫৫৪৭ (রঞ্জু)। বিকাশ-০১৭১২৯৯৮২৭৬।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!