
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ সদরের হাঁসায়গাড়ী বিলের উঠান থেকে অরুণ সাহানা (৫০) নামে এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের ওই বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অরুণ সাহানা একই এলাকার নামাহাতাশ গ্রামের মৃত উপচান সাহানার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অরুণ সাহানা গ্রামের পাশেই হাঁসায়গাড়ী বিলের মধ্যে মাঠে উঠান তৈরী করে প্রতি বছরের মতো ধান মাড়াই করে। শনিবার অরুণের ধানের কাটা-মাড়াই হয়েছে। রাতে বাড়িতে খাবার শেষে ধান পাহাড়া দেওয়ার জন্যে আসেন। সকালে তার গলা কাটা মরদেহ দেখতে পেয়ে গ্রামের লোকজন থানা পুলিশে সংবাদ দেন। নওগাঁ সদর মডেল থানা ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে তিনি হত্যাকান্ডের শিকার হয়েছেন তার সঠিক কারণ তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান