হোম » প্রধান সংবাদ » বহুলীতে জমির ধান লুট করে নিয়েছে সন্ত্রাসী বাহিনী

বহুলীতে জমির ধান লুট করে নিয়েছে সন্ত্রাসী বাহিনী

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর সিনিয়র জজ আদালতর মোকদ্দমা থেকে ডিগ্রিপ্রাপ্ত জমির ধান ভোর রাতে কেটে নিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা বাহিনী ইকবাল গংয়ের লোকজনেরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ধানগুলো উদ্ধার করে হেফাজতে নিয়েছে। শুক্রবার ভোর রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ধীতপুর কানু গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, ধীতপুর কানু গ্রামে শাহ আলী ১৫ শতক জমিতে দীর্ঘদিন চাষাবাদ করছিলেন। সেই জমির মালিকানা দাবী করে ২০১৪ সালে সিরাজগঞ্জ সদর সিনিয়র জজ আদালতে মামলা করেন আলামিন ভুইয়া। এ নিয়েই দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল দুটি পরিবারের মধ্যে। ২০১৭ সালে সেই জমির ডিগ্রি প্রাপ্ত হন শাহ আলী। এরপর থেকেই ছবদের আলী ভুইয়ার ছেলে
আলামিন, আশরাফুল ইসলাম, মাজেদুল ইসলাম ভুইয়া মিন্টু ও ইকবাল হাসান ভুইয়ার সঙ্গে বিরোধ চলে আসছিল শাহ আলীর। বিরোধের জের ধরে শুক্রবার ভোর রাতে আলামিন, আশরাফুল ইসলাম, মাজেদুল ইসলাম ভুইয়া মিন্টু, ইকবাল হাসান ভুইয়া, আলামিনের ছেলে আকাশ, মৃত কোরবান আলী ভুইয়া ছেলে খাজন ভুইয়া, আসাদুল ভুইয়া, খাজনের ছেলে মাসুদ, রোকনেরা সংঘবদ্ধ হয়ে ১৫ শতক জমি থেকে ধান কেটে লুট করে নিয়ে যায়। এ ঘটনায় উল্লেখিত ব্যক্তিদের নাম উল্লেখ করে সিরাজগঞ্জ সদর থানায়
একটি অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লুটকৃত ধান উদ্ধার করে সাবেক ইউপি সদস্যর নিকট হেফাজতে রাখেন। জমির মালিক শাহ আলী অভিযোগ করে জানান, দীর্ঘদিন যাবত এই জমি নিয়ে আমার সস্তাদের নামে কারণে অকারণে মামলা দিয়ে হয়রানী করে আসছে আলামিন গংয়ের লোকজনেরা। এই জমিটি তারা ডিগ্রি না পাওয়ার পর থেকেই আমাদের উপর জুলুম-নির্যাতনসহ নানা প্রকার হয়রানীতে লিপ্ত রয়েছে। জমিটি ছেড়ে দেয়ার জন্য সবসময় প্রাণনাশের হুমকি দেয় আলামিন গংয়ের লোকজনেরা। এতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা তদন্ত পূর্বক এই সন্ত্রাসী বাহিনীর বিচার দাবী করছি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!