
মিজানুর রহমানঃ ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ এ স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় উপকারভোগীগণের মাঝে খাবার দেয়া হয়েছে। এ সময় ৪শত জনকে খাবার দেয়া হয়। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্স প্রাঙ্গনে খাবার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি লালমনিরহাট-১ আসনের এমপি মোতাহার হোসেন তাদের হাতে খাবার তুলে দেন। খাবারের প্যাকেটে বুন্দিয়া, ডাল, তেল, আটা সুজি চিনি ও সাবান দেয়া হয়।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিবার পরিকল্পনা অফিসার নাঈম হাসান নয়ন, আবাসিক মেডিকেল অফিসার হিরণময় বর্মন ও হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া