
আওয়াজ অনলাইন : চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে তেলবাহী একটি ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আলমগীর ও নেজাম উদ্দিন নামের দুজনের মুত্যু হয়েছে। এ সময় দগ্ধ হয়েছেন আরও তিনজন। কর্ণফুলী নদী সংলগ্ন গুপ্তখাল এলাকায় অবস্থান করা ইরাবতি জাহাজে আজ বৃহস্পতিবার সকালে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে নৌবাহিনী, বন্দর ও ফায়ার সাভির্সের তিনটি ইউনিট প্রায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার সকালে তেলবাহী ট্যাংকারের ইঞ্জিন রুমে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর জাহাজের ভেতর অবস্থান করা কর্মীরা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে বন্দরকে জানায়। পরে নৌবাহিনী, বন্দর ও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। / এইচ.

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান