
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পাখির বাসায় হাত ঢুকিয়ে পাখি খোঁজার সময় বিষধর সাপের কামড়ে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশু সায়েম আলী (১০) উপজেলার নাগদাহ ইউনিয়নের বারোঘরিয়া গ্রামের শাবান আলীর ছেলে। মঙ্গলবার (২৭শে এপ্রিল) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুপুত্র সায়েম মঙ্গলবার সকালে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে মাটির গর্তে পাখির বাসায় হাত ঢুকায়। এ সময় ওই গর্তে থাকা একটি বিষধর সাপ শিশুটির হাতে কামড় দেয়। শিশুটি সাথে সাথে বাড়িতে ফিরে এসে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তারা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান