হোম » প্রধান সংবাদ » বগুড়ার শাজাহানপুরে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ ॥ মহিলা সহ ২০জন আহত

বগুড়ার শাজাহানপুরে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ ॥ মহিলা সহ ২০জন আহত

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া শাজাহানপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় মহিলা সহ প্রায় ২০জন আহত হয়েছে। আহতদের বগুড়া শজিমেক হাসপাতাল, বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল, শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন চিকিৎসালয়ে ভর্তি করা হয়েছে। ঘটনার বিবরণ ও স্থানীয় সূত্রে জানাগেছে, গত রোববার দুুপুর দেড়টার দিকে উপজেলার গোহাইল

ইউনিয়নের চেঙ্গাপাঁচপুকুরিয়া গ্রামে ইট বোঝাই মিনি ট্রাক আনলোড করার সময় রাস্তায় দাঁড় করানোকে কেন্দ্র করে মৃত তোজাম্মেল হকের পুত্র আব্দুল খালেক ড্রাইভার ও আলহাজ্ব আব্দুল হাকিমের পুত্র শফিকুল ইসলামের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে শফিকুল খালেক ড্রাইভারকে মারধর করে সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনার পরের দিন সোমবার সকাল ১০টার দিকে খালেক ড্রাইভারের প্রতিবেশী মিষ্টি ব্যবসায়ী দিলবর হোসেন বিষয়টি

মিমাংসার জন্য শফিকুলের পরিবারের কাছে গেলে তারা দিলবরকেও মারপিট করে তাড়িয়ে দেয়। একপর্যায়ে বিষয়টি দু’পক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের মহিলা সহ প্রায় ২০জন আহত হয়। আহতদের তাৎক্ষণিকভাবে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। যে কোন

সময় সেখানে বড় ধরণের সংঘর্ষ হতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান বিষয়টি জানার পর সেখানে পুলিশ ফোর্স পাঠানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!