
মারুফ বিল্লাহ রুবেল, শ্যামনগর: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সাতক্ষীরা ইউনিটের আয়োজনে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী,বুড়িগোয়ালীনি ও গাবুরা ইউনিয়নের ঘুর্নিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ৯০০ পরিবারকে করোনা কালিন সময়ে খাদ্য ও সুরক্ষা সমগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এস.এম.আতাউল হক দোলন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ইউনিটের সহ সভাপতি শেখ নুরুল হক,সহ-সভাপতি মোঃ তৈয়েদুর রহমান ডাবলু, কাশিমাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজী আনিছুজ্জান আনিচ, নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড.আব্দুল মান্নান। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-পরিচালক এস.এম.আক্তার হোসেন।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন