
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ ফুলবাড়ী উত্তরপাড়া নিবাসী বগুড়া সদরের সাবেক নিশিন্দারা ইউপি সদস্য মরহুম মামুনুর রহমান মামুনের ভগ্নিপতি বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী মিলু-মিঠুর বাবা মোজাফফর হোসেন (৭৫) আজ শুক্রবার (২৩ এপ্রিল) ভোর ৪: ৩০ মিনিটের সময় হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মরহুম মোজাফফর হোসেন পেশায় একজন দক্ষ কাঠ মিস্ত্রি ছিলেন। খুব সুন্দর মনের ভালো মানুষ ছিলেন, আর ভালো মানুষ ছিলেন বিধায় পবিত্র রমজান মাসের শুক্রবার দিন আল্লাহর হুকুম মোতাবেক তিনি আমাদের মাঝে থেকে চিরবিদায় নিলেন। তার নিজ বাড়ির সামনে বায়তুল জান্নাত জামে মসজিদ, তিনি দীর্ঘদিন ধরে মসজিদকে ভালোবেসে আঁকড়ে ধরে রেখেছিলেন, দিনরাত সেবা করতেন, ঝাড়ু দেওয়া থেকে শুরু করে বিভিন্ন আসবাবপত্র
পরিষ্কার করতেন, মসজিদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে যথাসাধ্য সহযোগিতা করেছেন। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ মুহুর্ত পর্যন্ত মসজিদেই তিনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছেন। তিনি মৃত্যুকালে দুই ছেলে, এক মেয়ে, নাতী, নাতনী, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা নামাজ অদ্যই বাদ জুম্মা বায়তুল জান্নাত জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে ফুলবাড়ী উত্তর ও মধ্য পাড়া গোরস্থানে দাফন

আরও পড়ুন
সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগীদের মাঝে চেক বিতরণ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ