হোম » প্রধান সংবাদ » বর্তমান সরকারের পাশাপাশি আওয়ামীলীগ নেতা কর্মীরা সাধারন মানুষের পাশে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে-রিপু

বর্তমান সরকারের পাশাপাশি আওয়ামীলীগ নেতা কর্মীরা সাধারন মানুষের পাশে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে-রিপু

রায়হানুল ইসলাম: শুক্রবার সকাল ১১ টায় বগুড়ার দত্তবাড়ী সিএনজি অটোরিক্সা- বেবিট্যাক্সি মালিক সমিতির সাধারণ ২শত সদস্যদের মাঝে সাবেক সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগ-্এর সাংগঠনিক সম্কপাদক রেজাউল করিম রিয়াদ প্রদত্ত খাদ্য সামগ্রী ও ঈদ সামগ্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে করেছেন জেল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। রেজাউল করিম রিয়াদের সভাপতিত্বে প্রধান
অতিথি জেল আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু বলেন, বর্তমান সরকারের পাশাপাশি আওয়ামীলীগ নেতা কর্মীরা সাধারন মানুষের পাশে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে। তাদের মধ্যে জেলা সেচ্ছা সেবকলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিয়াদ। তিনি দেশের মহামারীর দূর্যোগময় মহুর্তে সাধারনের পাশে দাঁড়িয়ে সার্বক ক্ষনিক সহযোগীতা করে যাচ্ছেন। তার মত সকল নেতাকর্মীদেরকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো উচিৎ। বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রী দেশ রতান শেখ হাসিনা দেশের সকল অবহেলিত মানুষের
উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দেশের যে কোন দূর্যোগময় মহুর্তে তিনি মানুষের পাশে থেকে তাদেরকে সার্বকক্ষনিক কাজ করেন। এজন্য তিনি প্রধানমন্ত্রী ও তাঁর পরিবার ও দেশের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক ছাত্র নেতা মাশরাফি হিরো, সানোয়ার হোসেন, নিঝুম আনসারী, নাহিদ, মজনু শাহা, নোমান আল সাব্বির, আহসান ডালিফ প্লাবন, রনি মিয়া, আব্দুর রহিম, আবু বক্কর সিদ্দিক, রিপন উদ্দিন সরকার, জহুরুল ইসলাম প্রমুখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!