
মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় মাদকসেবনে বাধা দেওয়ায় আ. জব্বার খান (৫১) নামে এক কলেজ নৈশপ্রহরীকে মেরে আহত করেছে মাদকসেবীরা। গুরুত আহত ওই নৈশপ্রহরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার
ধানসাগরে অবস্থিত মাতৃভাষা ডিগ্রি কলেজে। এব্যপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল ইসলাম মোল্লা বাদী ছয় জনকে আসামী করে শরণখোলা থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ জড়িত নাইম তালুকদার, রাসেল তালুকদার, আরমান হাওলাদারসহ তিন যুবককে আটক করে বুধবার দুপুরে আদালতে পাঠিয়েছে। শরণখোলা থানায় মামলার এজাহার সূত্রে জানা যায়, ধানসাগর এলাকার চিহ্নিত ৬-৭জন মাদকসেবী কলেজের তৃতীয় তলার ছাদে উঠে
মাদক সেবন করছিল। এসময় নৈশপ্রহরী আ. জব্বার খান তাদের নিষেধ করায় তার ওপর চড়াও হয়। একপর্যায়ে তাকে এলোপাতাড়িভাবে মারধর করে ওই মাদকসেবীরা। এসময় তার চিৎকারে ভাইপো সুজন খান এগিয়ে এলে মাদকসেবীরা পালিয়ে যায়। শরণখোলা থানার ওসি মো. সাইদুর রহমান জানান, এ ঘটনায় ৬ জনের নামে থানায় একটি মামলা দায়ের হয়েছে। তিন জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান