
মোঃ মমিন হোসেন : bটাঙ্গাইলে অসহায় ও অভাব অনটনের মধ্য দিন কাটাচ্ছে গণপরিবহন শ্রমিকরা। সরকার ঘোষিত লকডাউনে গণপরিবহন বন্ধ থাকার কারণে এ করুন অবস্থা হয়েছে তাদের। এই রমজানে অনেক শ্রমিক সেহেরি ও ইফতারের খাবার জোগাড়ে হিমসিম খাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে কোন প্রকার ত্রাণ সামগ্রীর সহযোগিতাও পাচ্ছে না তারা। গত বছর লকডাউনের লোকশান কাটিয়ে উঠতে পারেন নাই অনেক পরিবহন মালিকরা।
টাঙ্গাইলের একজন গণপরিবহন মালিক মোঃ জামাল বাদশা এর নিকট কথা বললে তিনি জানান, একই স্থানে দীর্ঘ দিন যাবৎ গাড়ি রেখে দেওয়ার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে লক্ষ লক্ষ টাকার গাড়ি। বিশেষ করে একটি বাসের উপর চার (০৪) টা পরিবারের জীবনযাপন নির্ভর করে। লকডাউনে আমাদের আয় রোজগার বন্ধ থাকলেও কিন্তু বন্ধ হয়নি নিত্য প্রয়োজনী বাজার সামগ্রী ক্রয় করা। এমতাবস্থায় সকল গণপরিবহন মালিক শ্রমিকদের কষ্টে দিন পোহাতে হচ্ছে।
অন্যদিকে গণপরিবহন চালক ও সাধারণ শ্রমিকদের সাথে কথা বললে তারা জানান, আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, প্রতিদিন ঠিক ভাবে বাজার সদাই করে খেতে পারছি না। পারিবারিক অশান্তি ও ধার দেনা করে আমাদের কষ্ট দিন যাচ্ছে। সরকারের নিকট আমারা সকল গণপরিবহন শ্রমিকদের সহযোগিতা করার জন্য অনুরোধ করছি।
এছাড়াও সরকার নির্দেশিত জরুরী কাজে নিয়োজিত পরিবহন ব্যতিত সকল পরিবহন বন্ধ থাকার নির্দেশ রয়েছে। এর মধ্যে সিএনজি, অটো ইজিবাইক, রিকশা এবং বিভিন্ন ছোট পরিবহন গুলো বন্ধ রাখায় এসকল চালক’রা চরম অভাবে ও অসহায়ত্বের মধ্য দিয়ে জীবিকা নির্বাহ করছে। সর্বশেষ সকলেই প্রশাসনের নিকট সকল গণপরিবহন মালিক ও শ্রমিকদের ত্রাণ সহযোগিতার কামনা করেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান