
এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে এমপি হাবিবর রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সহ-সভাপতি ও আইনজীবি সাইদুর রহমানের উদ্যোগে কালেরপাড়া ইউনিয়নের আরকাটিয়া বাজারে উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, রেজাউল
করিম রেজা, যুগ্ন সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মহসীন আলম, সদস্য হায়দার আলী, কালেরপাড়া ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হোসেন আলী, সাধারণ সম্পাদক সোহরাব আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, পৌর ছাত্রলীগের সভাপতি সুজন সাহা, উপজেলা যুব শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মিঠু মল্লিক, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক এএইচএম আসিফ সরকার প্রমূখ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান