
আওয়াজ অনলাইন : চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুত্কেন্দ্রে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় গুলিতে নিহত ৫ শ্রমিকের নাম পরিচয় জানা গেছে। নিহতরা হলেন রনি (২২), আহমেদ রেজা (১৮), শুভ (২৪), মো. রাহাত (২২), ও হাবিবুল্লাহ (১৯)।
এদিকে ঘটনাস্থলে ৪ জন নিহত হলেও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হাবিবুল্লাহ মারা যান।
এরমধ্যে রাহাত কিশোরগঞ্জ জেলার ফালু মিয়ার পুত্র। নিহত বাকি ৪ জনের ঠিকানা এখনো জানা যায়নি। নিহতরা সবাই বিদ্যুত্কেন্দ্রের শ্রমিক ছিলেন। এদিকে নিহতদের খোঁজে হাসপাতালে ভিড় করছেন তাদের স্বজনরা।
শনিবার (১৭ এপ্রিল) সকাল ৮ টা নাগাদ শ্রমিকদের ১২ দফা দাবি আদায়ের জন্য আন্দোলন করলে ‘এস আলম’ কতৃপক্ষ তা আদায়ে অস্বীকৃতি জানালে আন্দোলন করতে থাকে শ্রমিকরা।
পরে পুলিশ আন্দোলন থামানোর চেষ্টা করলে এক পযার্য়ে শ্রমিক-পুলিশ সংঘর্ষ বাধে। এতে পুলিশের এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলে অন্তত ৫ জন নিহত ও শতাধিক আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে আসে।
/এইচ.

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান