
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি : দামুড়হুদা উপজেলা প্রশাসন কতৃক লকডাউনের ৩য় দিনে পবিত্র রমজান উপলক্ষে দামুড়হুদার ডুগডুগি বাজার তদারকি ও লকডাউনে স্বাস্থ্যবিধি প্রতিপালন যাচাই করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান। শুক্রবার বিকেলে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান এর নেতৃত্ব দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের ডুগডুগি বাজার তদারকি ও লকডাউনে স্বাস্থ্যবিধি প্রতিপালন যাচাই কালে তিনি সকলকে মাস্ক পরার পাশাপাশি ভিড় এড়িয়ে দূরত্ব বজায় রেখে চলাচল করতে অনুরোধ করা করেন। অভিযানে সহযোগিতায় ছিলেন পেশকার জিহন আলী, দামুড়হুদা মডেল থানার পুলিশ সদস্য।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান