
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ এপ্রিল সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, বদলগাছী সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মন্ডল, বদলগাছী থানার প্রতিনিধি এসআই আব্দুল আজিজ এবং উপজেলা প্রেসক্লাবের পক্ষে সাংবাদিক হাসানুজ্জামান প্রমূখ। উক্ত সভায় আসন্ন দেশব্যাপী লকডাউনে সবাই যেন ঘরে অবস্থান করেন এবং পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার জন্য সকলকে সচেতন হওয়ার আহবান জানানো হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২