
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মহামারী করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে বগুড়া শহরের কালিতলাহাট এলাকায় মাস্ক বিতরন। রবিবার (১১ এপ্রিল) সকালে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মহামারী করোনা ভাইরাসের কারনে জনচেতনতা বৃদ্ধি ও সংক্রমন প্রতিরোধে মাস্ক বিতরন কর্মসূচির অংশ হিসেবে শহরের কলেজ রোড কালিতলাহাটসহ বিভিন্ন এলাকায় জনসাধারনের মাঝে মাস্ক বিতরন করেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিয়াদ।
এ সময় উপস্থিত ছিলেন নবীন ও প্রবীন সেবা সংঘের সভাপতি এস আই আমিনুল হাসান, স্বেচ্ছাসেবক লীগনেতা জিন্নাহ খান, জিয়াউর রহমান মানিক, আশরাফুল হাসান সোহাগ, মাসুদ শেখ, মজনু শাহ, রিপন উদ্দিনসহ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে ৮ শতাধিক নারী ও পুরুষের মাঝে মাস্ক বিতরন করা হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান