
মোঃমনির হোসেন কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে একটি সুতা তৈরির কারখানার ভেতরে এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার সকালে কালিয়াকৈর থানায় মামলা করার পর দুপুরে ধর্ষণকারীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত হলেন- নীলফামারীর সদর থানার কুড়িগ্রামপাড়া এলাকার শাহিনের ছেলে আইয়ুব আলী (১৮)। জানা যায়, ওই নারী শ্রমিক গাজীপুরের কালিয়াকৈরের খাড়াজোড়া
এলাকায় জাহানারা স্পিনিং মিলে কাজ করেন। শুক্রবার নাইট শিফটে ডিউটি করতে গিয়ে আনুমানিক রাত ৩টার দিকে হাত-মুখ ধোয়ার জন্য কারখানার ওয়াসরুমে যান। এসময় একই কারখানার শ্রমিক আইয়ুব আলী সেখানে যান। পরে তার মুখ চেপে ধরে একটি টয়লেটে নিয়ে তাকে ধর্ষণ করে। ধর্ষণের পর তাকে টয়লেটে ফেলে রাখে এবং ঘটনাটি কাউকে জানালে খুনের হুমকি দিয়ে ধর্ষণকারী আইয়ুব চলে যায়। এই বিষয়টি তার পরিবারের লোকজনকে
জানালে শনিবার সকালে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।পরে উপজেলার লতিফপুর এলাকার ভাড়া বাসা থেকে ওই ধর্ষণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, ধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ধর্ষণকারীকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে আইনজীবী স্বামীর হাতে স্ত্রী খুন
শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে অন্য ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহী নগরীতে আ’লীগ নেতাকর্মী-সহ গ্রেফতার ১৭