
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় আব্দুল আলীম (৩৫) নামের এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (০৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মহাসড়কে নয়মাইল এলাকার উল্টো পথের ডিভাইডার দিয়ে বগুড়া থেকে ঢাকা যাচ্ছিল দ্রতগতির একটি ট্রাক। ওই সময় মোটরসাইকেল আরোহী আব্দুল আলীমকে ধাক্কা দেয় ট্রাকটি। এতে আব্দুল আলীম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ইনর্চাজ একেম বানিউল এনাম।।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান