
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ১১টায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় চত্ত্বরে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার লালমনিরহাটের আয়োজনে বন্ধনে ৯০ লালমনিরহাটের সহযোগিতায় করোনা (কোভিড-১৯) সংক্রামক প্রতিরোধে সচেতনতায় মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়।
মাস্ক বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সফুরা বেগম রুমী, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার লালমনিরহাটের কমান্ডার (এসপি) মাহাফুজুর আশরাফ শিমুল, বন্ধনে ৯০ লালমনিরহাটের শেখ মঞ্জুর আলম, শফিকুল ইসলাম, এটিএম রশীদুল আলম প্রামাণিক। এ সময় বন্ধনে ৯০ লালমনিরহাটের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান