
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোজাহারুল ইসলাম (৯৬) বার্ধক্যজনিত কারণে ৭ এপ্রিল সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে উপজেলার বৈলগ্রাম নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না……..রাজিউন)।
তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ৮ এপ্রিল সকাল সাড়ে ১০ টায় নিজ গ্রামে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। এই প্রবীণ শিক্ষক মোজাহারুল ইসলাম নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটনের নানা ছিলেন।
তার মৃত্যুতে নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: ফজলুর রহমান, সাধারন সম্পাদক বকুল হোসেন,দপ্তর সম্পাদক ফিরোজ কামাল ফারুক সহ প্রেসক্লাবের সকল সাংবাদিক শোক প্রকাশ করেছেন,

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান