
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাট জেলার উপর দিয়ে সোমবার (৫ এপ্রিল) রাত ৯টা ২০মিনিট থেকে রাত ৯টা ২১মিনিট পর্যন্ত প্রায় ১মিনিট ভূমিকম্প অনুভূত হয়েছে। এ সময় বাসা-বাড়িতে অবস্থানরত পরিবারের লোকজন ঘর থেকে বেড়িয়ে যান। অনেকে ভয়ে নিস্তব্ধ এবং কেউ কেউ মহান আল্লাহর
জিকির করতে থাকেন। লালমনিরহাট ফায়ার সার্ভিস স্টেশনে যোগাযোগ করা হলে ডিউটিরত কমকর্তা রহমত উল্লাহ ভূমিকম্প অনুভূত হওয়ার কথা স্বীকার করে জানান, ভূমিকম্পে কোন ক্ষয়ক্ষতির ঘটনা-ঘটেনি।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান