
আবু তারেক বাঁধন, পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পৃথক পৃথক আগুনে পুড়ে ছাই হয়েছে গবাদি পশু সহ ১৪টি ঘর। এতে প্রায় ১০ লাখ টাকা ক্ষয় ক্ষতি হয়েছে। রবিবার দিবাগত গভীর রাতে উপজেলা সেনগাঁও ইউনিয়নের বেলসুয়া ও উপদইল গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন লিডার রফিকুল ইসলাম চৌধুরী জানান, রাত সোয়া ১২ টার দিকে বেলসুয়া গ্রামে আশানন্দের বাড়ি কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। এতে তার ১টি গরু সহ পাঁচটি ঘর, প্রতিবেশি আষারু রায়ের তিনটি ঘর, মুলেন রায়ের একটিঘর , রবেন্দ্র নাথের ১টি ও কলেন্দ্র নাথের ২টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
অন্যদিকে রাত ১ টার দিকে একই ইউনিয়নের ফকিরগঞ্জ উপদইল গ্রামে মহামিলের বাড়িতে কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। তৎক্ষনাত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে তাঁর তিনটি ঘর ও তিনটি গরু, নগদ টাকা সহ ঘরের আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উভয় ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান