হোম » প্রধান সংবাদ » আপোষহীন ৪র্থ বর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব

আপোষহীন ৪র্থ বর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব

সজীব আহমেদ রিমন, কুবি প্রতিনিধি:  আপোষহীন মনোভাব ও কর্মতৎপরতায় সাধারণ শিক্ষার্থীদের মনিকোঠায় স্থান করে নিয়ে ক্যাম্পাসের আস্থার ও ভালোবাসার সংগঠন কুবি প্রেস ক্লাবের ৪র্থ বর্ষে পদার্পণ। ‘সর্বদা সত্যের সন্ধানে’ এই স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালে ৪ই এপ্রিল শতাব্দী জোবায়ের ও নাহিদ হাসানের হাত ধরে ক্যাম্পাস সাংবাদিকতার যাত্রা শুরু করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব।  গত ৩ বছরে অনেক বাধা বিপত্তি ও সীমাবদ্ধতা কাটিয়ে আপন ছন্দে এগিয়ে যাচ্ছে সংগঠনটি।

৪র্থ বর্ষ পদার্পণে সংগঠন সম্পর্কে জানতে চাইলে সংগঠনের সভাপতি মাহফুজ কিশোর বলেন,  সংগঠনের পেছনে যেসকল প্রাক্তনদের অবদান আছে তাদের এবং সংগঠনের সকল শুভানুধ্যায়ীদের প্রতি জানায় অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা । ক্লাবের মেধাবী, ত্যাগী, উদ্যমী তরুন সদস্যদের পরিশ্রমে আজ সংগঠন ধীরে ধীরে পূর্ণতা পেতে যাচ্ছে ।

তিনি আরোও বলেন,  ক্যাম্পাসে নীতিবান সাংবাদিক তৈরীতে সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মূলধারার
সাংবাদিকতা চর্চার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জাতির কল্যাণে নিবেদিত থেকেই আমরা কাজ করে যেতে
চাই।

সাধারণ সম্পাদক শাহরিয়ার নোবেন বলেন, ক্যাম্পাস সাংবাদিকতা মূলত শেখার জন্য। ক্যাম্পাসের নানা দিক বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরে নিজের দক্ষতাকে শাণিত করা ও আগামীর প্রস্তুতি নেওয়ার জন্যই ক্যাম্পাস সাংবাদিকতা।

তিনি আরোও বলেন, মোহ ও লোভের বাইরে থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস সাংবাদিকতা চালিয়ে যাওয়ার জন্য শিক্ষানবিশ সাংবাদিকদের একটি মিলনমেলা কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব। যার লক্ষ্য নৈতিকভাবে সাংবাদিকতা অনুশীলন। ৪র্থ বর্ষে পদাপর্নের এই ক্ষণে প্রেসক্লাব এই ধারা অব্যাহত রাখবে বলেই প্রত্যাশা রাখছি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!