
শেখ মাজহারুল ইসলাম সোহান,টাঙ্গাইল : টাঙ্গাইল শহরের অবস্থিত অভিজাত রেস্তোরাঁ শর্মা হাউজসহ তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। (৩রা এপ্রিল)শনিবার বেলা ১১ টায় পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন শর্মা হাউজ সহ তিন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অস্বাস্হ্যকর ও মানহীন খাদ্য প্রস্তুত করায় তিন প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান,বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসক এর সার্বিক সহযোগিতায় জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতেই আমাদের এ অভিযান।জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম পরিচালনায় আমরা সদা প্রস্তুত।
এসময় তিনি সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীদের স্বাস্হ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রয়, মূল্য তালিকা প্রদর্শন ও তালিকা হালনাগাদ করা, ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ, অধিক মূল্যে পণ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান